ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৮-৫-২০২৬ বিকাল ৫:৩০

নরসিংদীর শিবপুর থেকে চুরি হওয়ার দুই দিন পর শিশু উম্মে হানিকে (৩) উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, শিশুটিকে ৪ হাজার টাকায় বিক্রি করা হয়।
রোববার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলার মাধপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নতুন বাজার বাগবাড়ী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৪২) ও তার স্ত্রী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উটি গ্রামের মরম আলীর মেয়ে শরিফা খাতুনকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশুটি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব নোয়ারা গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে। তারা শিবপুর কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
উম্মে হানির মা জানান, একই বাসায় ভাড়া থাকার সুবাদে পরিচয় হয় শরিফা বেগমের সঙ্গে। শরিফা বেগমের বাড়ি সিলেটে, তার স্বামী ধানুয়ায় একটি রাইস মিলে কাজ করেন। শুক্রবার সকাল ১০টার দিকে আমার মেয়েকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে শরিফা খাতুন পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে আমার মেয়ে কে না পেয়ে সন্ধ্যায় থানায় অভিযোগ করি।
পুলিশ সূত্রে জানা যায়, ওই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শরীফার নামে থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর বিভিন্ন তথ্য ও প্রযুক্তির সহায়তায় শরিফা খাতুনকে খোঁজার চেষ্টা চলে। সিলেটের হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। তারা গ্রেপ্তার এড়াতে ঘন ঘন অবস্থান পরিবর্তন করেন। পরে রোববার রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলার মাধপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে র‌্যাবের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার ও শরীফা খাতুন ও তার স্বামী নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। শরিফা খাতুন শিশু উম্মে হানিকে ৪ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনুর মিয়া গণমাধ্যমকে বলেন, থানায় অভিযোগ পাওয়ার পর থানার এসআই অনুপ নাগ, হাসান ও র‌্যাবের সহযোগিতায় অভিযুক্ত শরীফা খাতুনকে মাধবপুর থেকে আটক করার পর তার তথ্য মতে উম্মে হানিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুই জনকে গ্রেপ্তার করা হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার