ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ


তোফায়েল আহমেদ  photo তোফায়েল আহমেদ
প্রকাশিত: ১৮-৫-২০২৬ বিকাল ৫:৪৪

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি উপজেলায় মাত্র তিন মাসে চারটি হত্যাকাণ্ড সংঘটিত হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং সরকারের ব্যর্থতার স্পষ্ট প্রমাণ।

রবিবার (১৭ মে) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলায় অনুষ্ঠিত পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অপরাধ দমনে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। তিনি প্রশ্ন তুলে বলেন, “একটি উপজেলায় যদি মাত্র তিন মাসে চারটি খুনের ঘটনা ঘটে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করছেন?”

তিনি আরও অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়েও অযথা হস্তক্ষেপ করছেন। যার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমেও সমন্বয়হীনতা তৈরি হয়েছে এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি দিন দিন আরও নাজুক হয়ে উঠছে।

পদযাত্রা শেষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহর হাত ধরে এনসিপিতে শতাধিক নতুন সদস্য যোগ দেন। এ সময় নতুনদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলের নেতারা বলেন, তরুণদের অংশগ্রহণে সংগঠন আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এম কে রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ