ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৮-৫-২০২৬ বিকাল ৫:৫৬

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের আলোচিত ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৭ মে) গভীর রাতে যশোর শহরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া শাহ মাহমুদ নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে। আজ দুপুরে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পুলিশ জানান, মূল আসামির কাছ থেকে আমরা একাধিক তথ্য পেয়েছি এবং আইনজীবীর মাধ্যমে দেশত্যাগের জন্য প্রক্রিয়াও চলছিল তাদের ভেতর এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছপ বলে জানানো হয় এবং প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে বলেও জানানো হয়। এছাড়াও, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যবসায়ী আনিছুর রহমান নওয়াপাড়া বাজারে “আনিস প্লাজা” নামে একটি বহুতল মার্কেট ও আবাসিক ভবনের মালিক ছিলেন। কয়েক মাস আগে ওই মার্কেটের একটি ফ্ল্যাট ভাড়া নেওয়াকে কেন্দ্র করে শাহ মাহমুদের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। পরে সেই বিরোধই ভয়াবহ রূপ নেয়। গত ৬ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনিছুর রহমানকে তার বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে সেদিন রাতেই মৃত্যু হয়।ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত শাহ মাহমুদ আত্মগোপনে চলে যায়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে নওয়াপাড়া নৌবন্দর এলাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কয়েক দফা আন্দোলন ও কর্মসূচিও পালন করা হয়। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গ্রেফতারের আগে শাহ মাহমুদ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ কাজে তাকে সহায়তা করছিলেন মুকিত নামের এক আইনজীবী। পালানোর পরিকল্পনার অংশ হিসেবে যশোর শহরের একটি বাসায় তাকে গোপনে রাখা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের বিশেষ টিম সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ মাহমুদ হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। একই সঙ্গে দেশ ছাড়ার প্রস্তুতির বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ