ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২৬ বিকাল ৫:৫৬
নওগাঁর রাণীনগরে এক সাংবাদিকের পাইকারি দোকানের চালের টিন কেটে প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরির ঘটনা ঘটেছে। রোববার  দিবাগত রাতে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথা এলাকার ওমর সুপার মার্কেটে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান মালিক মেসার্স সাহাজুল ট্রেডার্সএর স্বত্বাধিকারী এবং রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাহাজুল ইসলাম।
​ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত রোববার রাতে বেচাকেনা শেষে আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান সাহাজুল ইসলাম। পরদিন সোমবার  সকালে দোকান খুললে ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি লক্ষ্য করেন, চোরেরা দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করেছিল। দোকান থেকে বেনসন, গোল্ডলিফ, স্টারসহ বিভিন্ন নামী ব্র্যান্ডের প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সিগারেট চুরি করে নিয়ে গেছে চক্রটি। ঘটনার পর পরেই রাণীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এইচুরির ঘটনায় দোকান মালিক সাহাজুল ইসলাম বাদী হয়ে সোমবার দুপুরে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন
​
​রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ​চুরির ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।​পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।​অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে