ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৮-৫-২০২৬ বিকাল ৫:৫৮

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক আজ সোমবার (১৮ মে ২০২৬) কুষ্টিয়া সদর উপজেলার বড়বাজার, এসবি রোড আড়ুয়াপাড়া এবং এন.এস রোড বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে ব্যবহৃত লবণের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। একইসঙ্গে গুঁড়া মসলার মিল, গরম মসলার পাইকারি ও খুচরা দোকান এবং এন.এস রোড এলাকার বিভিন্ন হোটেল ও কনফেকশনারি প্রতিষ্ঠান মনিটরিং করা হয়।
তদারকিকালে ব্যবসায়ীদের লবণের ক্রয়-বিক্রয় ভাউচার, গরম মসলার স্টক রেজিস্টার ও মূল্য তালিকা যাচাই করা হয়। এছাড়া ফুটপাত দখল করে অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে মুখরোচক খাবার প্রস্তুত ও বিক্রি না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক ও নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান চলাকালে মসলার ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং মূল্য তালিকায় পণ্যের দাম প্রদর্শন না করায় বড়বাজারের “মেসার্স তৃপ্তি বাণিজ্যালয়”-কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মানহীন মরিচ দিয়ে গুঁড়া তৈরি এবং ধনিয়ার গুঁড়ায় তেজপাতার গুঁড়া মেশানোর অভিযোগে এসবি রোড আড়ুয়াপাড়ার “প্রভাতী মসলার মিল”-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। এ সময় সার্বিক সহায়তা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি টিম এবং র‍্যাব, কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল অংশগ্রহণ করে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের