ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৮-৫-২০২৬ রাত ১১:৩১

নড়াইলের লোহাগড়া উপজেলার সিডি বাজার এলাকায় গাঁজা বিক্রির সময় জনতার হাতে আটক হয়েছেন সুমন (২২) নামে এক যুবক।সোমবার (১৮ মে) আনুমানিক বিকেল ৫টার দিকে তাকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। 

আটক সুমন উপজেলার চাচই গ্রামের উকিল শেখের ছেলে। তিনি মাদক বিক্রির পাশাপাশি চুরির ঘটনায় জড়িত বলে স্হানীয়দের অভিযোগ। 

জানা গেছে, সোমবার বিকালে ওই মাদক কারবারি উপজেলার সিডি (চাচই-ধানাইড়) বাজারে মাদক বেচাকেনার জন্য আসেন। এ সময় উপস্থিত জনতা তাকে গাঁজাসহ ধরে থানা পুলিশকে খবর দেন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু