ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা শুরু


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ১২:৩

নেত্রকোণায় তিন দিনব্যাপী“ভূমিসেবা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার শহরের ছোটবাজার এলাকায় সদর ভূমি কার্যালয় প্রাঙ্গণে মেলার আয়োজন করে জেলা প্রশাসন।
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলবে এই মেলা।
সকালে মেলা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান,জেলা পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান নুরু,পুলিশ সুপার তরিকুল ইসলাম নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধিরা অংশ নেন।
জেলা প্রশাসক জানান,আধুনিক,স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ আয়োজন। মেলায় নাগরিকদের জন্য অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান,ই-নামজারি আবেদন,খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ,মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হবে। এছাড়া ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও থাকবে।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ