“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে টুঙ্গিপাড়ায় ভূমিসেবা মেলা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মেলা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন। এর সঙ্গে সামঞ্জস্য রেখে টুঙ্গিপাড়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণেও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, তারাইল ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দীপক কুমার সরকার, পাটগাতী ইউনিয়নের ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক, কুশলী ইউনিয়নের ইউনিয়ন ভূমি কর্মকর্তা সজীব মাতব্বর, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ অংশ নেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপজেলা ভূমি অফিসের সামনে স্থাপিত ভূমিসেবা বুথ ও অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও জহিরুল আলম।
মেলায় আগত নাগরিকদের জন্য বিভিন্ন আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে— অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন, মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন এবং গণশুনানি কার্যক্রম।
এছাড়া সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর ও পরামর্শ দেওয়া হচ্ছে।
মেলায় প্রচারণায় বলা হয়, “খতিয়ান, ভূমিকর, মিউটেশন— অনলাইনেই সব হয়; অনিয়ম ও হয়রানির আজ হয়েছে সম্পূর্ণ পরাজয়।” পাশাপাশি “হয়রানিমুক্ত মিউটেশন ও স্বয়ংক্রিয় হোল্ডিং ব্যবস্থা, নিরাপদ হোক আপনার জমির মালিকানা” স্লোগানও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়ার সর্বস্তরের নাগরিককে ভূমিসেবা মেলায় অংশ নিয়ে প্রয়োজনীয় সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
Aminur / Aminur
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর