ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নোয়াখালীর কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ১২:১২

"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নোয়াখালীর কবিরহাটে ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ ঘটিকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সহকারী কমিশনার সানজিদা ইসলাম জুইন এর সভাপতিত্বে এই মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে এলাকার সাধারণ মানুষ ভূমি সেবা নিয়ে বিভিন্ন ধরনের হয়রানি ও ভুক্তভোগী হওয়ার কারণ গুলো তুলে ধরেন। বর্তমান সরকারের আমলে যেনো এমন কোন হয়রানির শিকার কেউ না হয় এমনটাই আসা করেন সকলে। পরে ভূমি অফিস যেনো সব সময় দালাল মুক্ত থাকে ও বর্তমান যারা দ্বায়িত্বে রয়েছেন তারা যেনো মানুষের হয়রানির লাগাম টানেন এমন প্রত্যাশা সকলের।
এসম প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা বলেন, অনলাইনভিত্তিক ভূমি সেবা (যেমন- নামজারি, জমা খারিজ, ভূমি উন্নয়ন কর প্রদান) চালুর ফলে সাধারণ মানুষের ভোগান্তি ও সময় উল্লেখযোগ্যভাবে কমেছে। সরকারের নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ দাবি করলে বা কোনো দালাল বা কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। মাঠপর্যায়ে সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে বিভিন্ন সময় গণশুনানি করা হয়, যেখানে সরাসরি উপস্থিত হয়ে নাগরিকরা তাদের জমির সমস্যা ও জটিলতা নিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলতে পারেন। জমি সংক্রান্ত যেকোনো কাজে সরাসরি অফিসে না এসে প্রয়োজনে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে স্থাপিত ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ থেকে সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া।
উদ্বোধনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা, জেলা বিএনপি সদস্য ও কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন প্রমূখ।

 

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার