ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে স্বর্ণ ডাকাতির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ১২:১৬

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় পুলিশ বক্সের সামনে আঞ্চলিক মহাসড়কের পাশে ব্যবসায়ীকে জিম্মি করে সোয়া ৮ ভরি স্বর্ণ ডাকাতির মামলায় ইউপি সদস্য সোহেল রানা মন্ডলকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহযোগীতায় কুমিল্লার কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 
রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার নিশ্চিত করেন।
গ্রেপ্তার সোহেল রানা মন্ডল বিরামপুর উপজেলার ৩ নম্বর খাঁনপুর ইউনিয়নের রতনপুর মধ্যপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে। তিনি একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। ডাকাতির ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। 
গত ২৭ এপ্রিল সন্ধ্যায় বিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পুলিশ বক্স ও ৭ নম্বর পলিপ্রয়াগপুর বিট কার্যালয়ের সামনে এ ডাকাতির ঘটনা ঘটে।

Aminur / Aminur

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত