গজারিয়ায় ভূমি সেবা সপ্তাহ পালন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই স্লোগানকে সামনে রেখে ৬ হতে ১০ জুন পর্যন্ত সারাদেশের সাথে একযোগে গজারিয়ায় করা হচ্ছে ভূমি সেবা সপ্তাহ ২০২১। রোববার (৬ জুন) বেলা ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই ডিজিটাল সেবাসমূহের মধ্যে থাকছে- ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে ২নং রেজিস্ট্রারে রেজিষ্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের প্রবেশমুখে নামজারির প্রবাহচিত্র স্থাপন করার ব্যবস্থা গ্রহণ, নামজারি/জমাভাগ/খারিজ করতে মোট খরচ ১ হাজার ১৭০ টাকা লিখিত সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা গ্রহণ, কি কি সেবা দেয়া হয় সেই সেবাসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড স্থাপন করার উদ্যোগ গ্রহণ, ডিসিআর ও খতিয়ান প্রদান ইত্যাদি সেবসসমূহ প্রদানের ব্যবস্থা।
ভূমি সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধন করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
আরো উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো সায়েদুল ইসলাম খান, সার্ভেয়ার মো. মনিরুল ইসলাম, অফিস সহকারী আনোয়ার হোসেন, ফরিদা ইয়াসমিন, সেলিম খান, খোরশেদ আলম, নুর আলম, ফয়েজ আহম্মেদ, শিরিন আক্তার প্রমুখ।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস