মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে
চট্টগ্রামের মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে)
উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে উদ্বোধনী দিনে অর্ধশত ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক সর্বমোট ৬৭টি ইভেন্টে ২০০জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এছাড়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এমরান হোসেন শামীম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু ঘোষ ও রাজীব কৃষ্ণের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব এয়াছিন মিজান, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন (মিয়া সওদাগর), রেজাউল করিম নোমান, আবদুল খালেক, সাবেক ইউপি সদস্য নুরুল আলম, উদয়ন ক্লাবের সভাপতি সালেহ আহমদ ডিফটি, বিএনপি নেতা মোতাহের হোসেন রাসেল, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
Link Copied