রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
আজ ১৮ মে, ২০২৬ তারিখে রাঙ্গুনিয়দর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে‘ মেধা, মনন ও ক্রীড়ায় এগিয়ে যাক নতুন প্রজন্ম"— এই স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম— মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড রাংগুনীয়া দেবব্রত দাশ, রাংগুনীয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন, দক্ষিণ রাংগুনীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, রাংগুনীয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। এছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে উদ্বোধনী মরিয়ম নগর ও পৌরসভার মধ্যকার ম্যাচটি উপভোগ করেন।
এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই চমৎকার রৌদ্রোজ্জ্বল দিনে, 'উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬'-এর এই গৌরবময় মঞ্চে উপস্থিত সম্মানিত সুধিমণ্ডলী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, দূর-দূরান্ত থেকে আসা ক্রীড়ামোদী দর্শক এবং আমার সামনে দাঁড়িয়ে থাকা আগামী দিনের ভবিষ্যৎ।
আমরা বিশ্বাস করি—'মেধা, মনন ও ক্রীড়ায় এগিয়ে যাক নতুন প্রজন্ম'। আর সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
প্রিয় খেলোয়াড়েরা, আজকে তোমরা যারা এই সবুজ মাঠে ব্যাট-বল হাতে নেমেছ, তোমরা শুধু একটি ট্রফির জন্য খেলছ না। তোমরা খেলছ নিজেদের শৃঙ্খলা, ধৈর্য আর দলগত শক্তিকে ঝালাই করে নিতে। খেলায় হার-জিত থাকবেই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো স্পোর্টিং স্পিরিট বা খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে মাঠে লড়াই করা।
আজকের দিনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—আমাদের তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ এবং মোবাইল স্ক্রিনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখা। আর এর একমাত্র সমাধান হলো এই খেলার মাঠ। মাঠ যত সচল থাকবে, আমাদের সমাজ ততটাই সুস্থ থাকবে। এই মাঠ থেকেই একদিন আমাদের জাতীয় দলের সাকিব, মাশরাফি বা তাওহীদ হৃদয়ের মতো বিশ্বসেরা ক্রিকেটার উঠে আসবে—আজকের এই দিনে এটাই আমার প্রত্যাশা।
আমি ধন্যবাদ জানাতে চাই এই টুর্নামেন্টের সাথে জড়িত সকল কর্মকর্তা, রেফারি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন স্কুলের শিক্ষকদের, যাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন সফল হয়েছে।
ক্রীড়ামুখী এই আয়োজন তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে বলে অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied