ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

অসহায় দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন গাসিক প্রশাসক


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ১২:২৮
মানবিক উদ্যোগের অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী দুস্থ মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন। সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
 
হুইলচেয়ার বিতরণকালে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। শারীরিক প্রতিবন্ধকতা যেন কারও জীবনযাত্রার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
 
তিনি বলেন, 'আজ যাদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার দেওয়া হয়েছে, তারা যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন এবং আত্মবিশ্বাস নিয়ে জীবন পরিচালনা করতে পারেন সেটিই আমাদের প্রত্যাশা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, গাজীপুর সিটি কর্পোরেশন যেন সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পারে এবং অসহায় মানুষের পাশে থেকে মানবিক সেবার এ ধারা অব্যাহত রাখতে পারে।'
 
অনুষ্ঠানে হুইলচেয়ার গ্রহণকারীদের মধ্যে ছিলেন ইব্রাহিম, যার দুইটি পা নেই এবং সুফিয়া, যার একটি পা নেই ও অপর পা বিকলাঙ্গ। হুইলচেয়ার পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাঃ রহমতউল্লাহ, জিসিসির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত