ধামরাইয়ে অবৈধ দেড় লাখ টাকার তামাক পণ্য ধ্বংস
ঢাকার ধামরাইয়ে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে অবৈধ দেশি-বিদেশি ব্র্যান্ডের সিগারেট ও বিড়ি উদ্ধার করে ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইস ও ভ্যাট বিভাগ ঢাকা (পশ্চিম)। এ সময় প্রায় দেড় লাখ টাকার তামাকজাত পণ্য ধ্বংস করা হয়।
সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া রেডিও স্টেশন সংলগ্ন ময়লার ডিপো এলাকায় উদ্ধারকৃত এসব সিগারেট ও বিড়ি ধ্বংস করা হয়। কাস্টমস, এক্সাইস ও ভ্যাট ঢাকা (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার মো. শাকিল খন্দকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ধামরাই উপজেলার বিভিন্ন বাজার এবং মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর বাজার থেকে মন্ড, ওরিস, এক্সএসও, পেট্রন, এলিগেন্স, টাইম, পূর্বাণী ও মেসিসহ বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডের ৫৬ হাজার ৮৬০ টাকার সিগারেট এবং বিভিন্ন ব্র্যান্ডের ৮৪ হাজার ৮২০ টাকার বিড়ি উদ্ধার করা হয়।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী এসব অবৈধ ও ব্যবহার অনুপযোগী তামাক পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ধ্বংসের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরে উদ্ধারকৃত বিড়ি ও সিগারেট রোলার দিয়ে পিষে ব্যবহার অনুপযোগী করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে ১০ থেকে ১৫ ফুট গভীর গর্তে মাটি চাপা দেওয়া হয়।
এ বিষয়ে অতিরিক্ত কমিশনার মো. শাকিল খন্দকার বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ তামাক পণ্য আটক করা হচ্ছে। যেসব পণ্যে সরকারকে রাজস্ব দেওয়া হয়নি কিংবা চোরাচালানের মাধ্যমে দেশে এসেছে, সেগুলো জব্দ করে আইন অনুযায়ী ধ্বংস করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইস ও ভ্যাট বিভাগ ধামরাইয়ের ডেপুটি কমিশনার কাজিয়া সুলতানা, ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসা. জেসমিন আক্তার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মাহবুব-উল-আলম, ধামরাই থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম, ধামরাই পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. গোলাম নবীসহ ফায়ার সার্ভিসের সদস্যরা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’