নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বার বার ভেঙে পড়ছে যাদুকাটা ব্রীজের গার্ডার
নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বার বার ভেঙে পড়ছে যাদুকাটা ব্রীজের গার্ডার। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন ৭৫০ মিটার দৈর্ঘের শাহ আরেফিন-অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতুর পাঁচটি গার্ডার ভেঙে নদীতে পড়ে গেছে। এক সঙ্গে পাঁচটি গার্ডার ভেঙে নদীতে পড়ায় নঠিকাদারের কাজ নিয়ে নানা অভিযোগ উঠেছে।এছাড়াও এর আগে আরও ২টি গার্ডার ভেঙে পড়েছিল? সেতু নির্মাণকারী এলজিইডির তাহিরপুর উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেছেন, রোববার (১৬ মে) রাতে প্রচণ্ড ঝড় হওয়ায় সেতুর পাঁচটি গার্ডার ভেঙে যাদুকাটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীদের অভিযোগ সরকারের কোটি কোটি টাকার উন্নয়ন কাজে ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির লক্কর ঝক্কর কাজের কারনেই এমনটি হয়েছে বলে দাবী সাধারণ মানুষের।
উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বলেছেন, সেতুর আগের ঠিকাদার তমা কন্ট্রাকশনের লোকজন গার্ডারের কাছ তাদের রড সরিয়ে নিয়ে যাওয়ায় গার্ডারগুলো ভেঙে নদীতে পড়ে গেছে।নদীর তীরের গড়কাটি গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিন বলেন, রোববার রাতে এমন কোনো ঝড় হয়নি যে গার্ডার ভেঙে নদীতে পড়তে পারে।
নির্মাণকাজ শেষ হওয়ার আগেই গার্ডার ভেঙে গিয়ে সেতুটি চলাচলের উপযোগী হওয়ার পথে আরও জটিলতা তৈরি হয়েছে বলে মন্তব্য স্থানীয় বাসিন্দাদের। এর আগেও ২০২২ সালে সেতুটির দুটি গার্ডার ভেঙে নদীতে পড়েছিল। এছাড়াও অবৈধভাবে ড্রেজার মেশিনের তান্ডবের কারনে গার্ডার ভেঙেগেছে বলেও অনেকের দাবী।জানা গেছে, ২০১৮ সালের ডিসেম্বরে ৮৫ কোটি টাকা ব্যয়ে যাদুকাটা নদীতে ৭৫০ মিটার দৈর্ঘের এই পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু হয়। তমা কনস্ট্রাকশন নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর কাজ শুরু করে। পরে দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেয় হয়নি সেতুর কাজ। এরপর গত বছর সেতুর কাজ শেষ না করেই চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সেতুর নির্মাণকাজের চুক্তি বাতিল করে এলজিইডি এমনটাই জানা যায়।
এব্যপারে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে
এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, যাদুকাটা সেতুর পাঁচটি গার্ডার নদীতে পড়ে গেছে বলে জানা গেছে। শোনা যাচ্ছে ঝড়ের বাতাসে নাকি গার্ডার পড়ে গেছে। এটা বিশ্বাস হচ্ছে না, কারণ এত শক্তিশালী গার্ডার এভাবে পড়ে যাওয়ার কথা না। অন্য কোনো কারণে পড়তে পারে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২