পঞ্চগড়ে ভুয়া বিএড সনদ দিয়ে অতিরিক্ত বিল উত্তোলনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.মামুনুর রশিদ এর বিরুদ্ধে ভুয়া বিএড এর সনদ জাল জালিয়াতি করে প্রতিমাসে অতিরিক্ত ৫ হাজার ১৭০ টাকা অতিরিক্ত বিল উত্তোলন করার অভিযোগ উঠেছে।এতে ১৩ বছরে প্রায় ৯ লাখ সরকারি টাকা তছরুপ করেছে এই শিক্ষক।
জানা যায়,তেঁতুলিয়া উপজেলার রওশনপুর এলাকার ইয়াকুব আলী ও মমতাজ বেগমের ছেলে মো.মামুনুর রশিদ শালবাহান উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে ২০১১ সালের ৩১ ডিসেম্বরে যোগদান করেন।এমপিওভুক্ত হন ২০১২ সালের ১ নভেম্বরে।শুরু থেকেই তিনি বিএড স্কেলে সংযুক্ত হন।অভিযোগ রয়েছে, বিএড এর জমাকৃত সনদটিতে নাম ঠিক থাকলেও পিতার নাম মো.ইউনুস আলী মায়ের নাম আফিলা বেগম।তিনি দিনাজপুরের বিরামপুর চকপাড়া এলাকার বাসিন্দা এবং বিরামপুর আমানুল্লাহ বিদ্যানিকেতনের সহকারি শিক্ষক।
এছাড়াও এই শিক্ষক ২০২৪ সালের ডিসেম্বরে ইএফটিতে বেতনের আবেদন করলে, বিএড সনদ জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে পিতা-মাতার নাম ও স্থায়ী ঠিকানা যাচাই করে সংশ্লিষ্ট সকল নথি সংযুক্ত করে পুনরায় আবেদন করতে বলেন শিক্ষা অধিদপ্তর।পরবর্তীতে আবেদন করলে ২০২৫ সালের ৬ এপ্রিল বিএড সনদ ভুয়া বলে আবেদন বাতিল করে বিএড পাসের মুল প্রবেশপত্র,মুল প্রশংসাপত্র, ভর্তির রসিদ এবং মুল সার্টিফিকেট নিয়ে ডিডিকে দেখানোর কথা বলা হয়।
অভিযুক্ত সহকারি শিক্ষক মামুনুর রশীদ বলেন, আমি দারুল ইহসান পঞ্চগড় ক্যাম্পাস থেকে ২০০৯ সালে বিএড সনদ অর্জন করেছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড সনদটা আমার নয়।
প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানান, আমি আগামী ২৫ মে অবসরে যাব, মিথ্যা বলবো না, সহকারী শিক্ষক মামুনুর রশীদ প্রথমে দারুল এহসানের বিএড সনদ দিয়ে এমপিও ভুক্তির আবেদন করলে সেটা রিজেক্ট হয়,পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড সনদ দিয়ে এমপিও ভুক্তি হয়। তবে সেই সনদ সঠিক কিনা জানি না।
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ