সারাদেশের ন্যায় কুমিল্লায় ভূমিসেবা মেলা উদ্বোধন
সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষৎ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুমিল্লায় ভূমিসেবা মেলা উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৯মে) সকালে নগরীর রাজবাড়ী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সামনে থেকে একটি রেলী বের হয়ে আদর্শ সদর উপজেলা ভূমি অফিসে প্রাঙ্গণের আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে সারাদেশে এক যুগে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর পরেই বেলুন ও ফিতা কেটে আদর্শ সদর উপজেলার ভুমিসেবা মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মুঃ রেজা হাসান।
পরে অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে মেলা পরিদর্শন করেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার আনিসুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, সিটি কর্পোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে ভুমিসেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসনও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে ভূমিসেবা নিতে আসা গ্রাহকরা তাদের বিভিন্ন মতামত ও অভিযোগ তুলে ধরেন। পরে গ্রাহকদের সকল কথা শুনে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন ভূমি অফিসের কর্মকর্তারা।
Aminur / Aminur
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ