ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভোলাহাটে জাতীয় ভূমি মেলার উদ্বোধন


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ২:৩৮

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটেও সারাদেশের ন্যায় জাতীয় ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধা ভবিষ্যৎ এই শ্লোগান কে সামনে রেখে একযোগে দেশব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানামন্ত্রী জনাব তারেক রহমান। ১৯ মে সকাল সাড়ে দশটার দিকে উপজেলা ভূমি অফিসের সামনে অনুষ্ঠিত ভূমি মেলায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী আজমির শেখ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ভূমি অফিসের কর্মকর্তা এবং সেবাগ্রহীতারা। সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা না দিতে সেবাগ্রহীতাদের প্রতি আহবান জানান।

Aminur / Aminur

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়