ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পেলেন হাজার হাজার অসহায় পরিবার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ২:৩৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়  আসন্ন  ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় হাজার হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (১৫ মে ২০২৬) থেকে শুরু হাওয়া ভূরুঙ্গামারী উপজেলার সদর ৫নং ইউনিয়নে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এবং সুশৃঙ্খল পরিবেশে এই খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ কর্মসূচির আওতায় ৫নং সদর ইউনিয়নের ১১হাজার ২০০ জন তালিকাভুক্ত  দরিদ্র ও অসহায় পরিবারগুলোর মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। মঙ্গলবার (১৯মে) বিতরণের মধ্য দিয়ে ভূরুঙ্গামারী ৫নং সদর ইউনিয়নের এ কার্যক্রম শেষ হবে। চাল নিতে সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।  দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার তন্ময় জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পূর্বনির্ধারিত তালিকা অনুসরণ করে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে এবং যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি। স্থানীয় জনপ্রতিনিধি ও ভূরুঙ্গামারী ৫নং সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, ভিজিএফ কর্মসূচি মূলত দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলোর জন্য এই সহায়তা অনেকটা স্বস্তি নিয়ে আসে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান , ভূরুঙ্গামারী উপজেলা ভিজিএফর কমিটির অনুমোদিত তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধা সহ উপজেলার দশটি ইউনিয়নের মোট উপকারভোগীর সংখ্যা ৫৬২০২টি কার্ড এর বিপরীতে মোট বরাদ্দ ৫৬২.০২০মেঃটন মুক্তিযোদ্ধা সহ উপজেলার দশটি ইউনিয়নে এ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরো জানান পর্যায়ক্রমে ভূরুঙ্গামারী উপজেলার অন্যান্য ইউনিয়নেও একইভাবে ভিজিএফ কর্মসূচি আওতায় চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চাল পেয়ে অনেক উপকারভোগী পরিবার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের মধ্যে এই খাদ্য সহায়তা তাদের জন্য অনেক সহায়ক হয়েছে।

Aminur / Aminur

সলঙ্গায় আল আমিন সামিদুলের মাদক ব্যবসার নেপথ্যের খুঁটির জোর কোথায়

টুঙ্গিপাড়ায় ঋণের চাপে প্রধান শিক্ষকের আত্মহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

খালিয়াজুরীতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান

ডুমুুরিয়ার ক্ষতিগ্রস্থ গুচ্ছ গ্রামের ৬৮ পরিবার পেলো আর্থিক সহায়তা

প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে সখিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিং, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জ জেলার একাধিক মামলার আসামি বার কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে থাকায় জনগণের ক্ষোভ।

​লোহাগাড়ার ইউএনও’র খামখেয়ালিপনায় প্রশাসনিক স্থবিরতা, ক্ষুব্ধ নাগরিক সমাজ

রাঙ্গামাটিতে চ্যানেল আই-প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মুকসুদপুরে নামজারি সংক্রান্ত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা

উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত

রাজস্থলী থানার জাম পাড়তে উঠে পড়ে এক পুলিশ সদস্য আহত

সীমান্তের শূন্যরেখায় আটদিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক