কাপ্তাইয়ে ৬ নারী তবলাশিল্পীর অংশগ্রহণে বিটিভি'র অনুষ্ঠান ধারণ, তবলা শিক্ষায় আগ্রহী হচ্ছেন নারীরা
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে কাপ্তাইয়ের নিসর্গ পড হাউসে ঈদুল আযহা উপলক্ষে একটি নান্দনিক ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের শুটিং সম্পন্ন হয়েছে। যেখানে ৬ জন নারী তবলাশিল্পী একটি চমৎকার পরিবেশনায় অংশ নিয়েছে। অনুষ্ঠানটির সার্বিক দিক নির্দেশনায় ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম মো. ঈমাম হোসাইন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক মো. ইয়াদ আহমেদ। এছাড়া কাপ্তাই সুরের ধারা সংগঠনের যুগ্ন সম্পাদক ও তবলাশিল্পী অর্ণব মল্লিক এর প্রশিক্ষণের মাধ্যমে সরগম সঙ্গীত একাডেমির ছাত্রী অর্পিতা বণিক, কৃপা দাশ, সমৃদ্ধি ধর, মৃত্তিকা দে, হিরণ বড়ুয়া এবং অদিতি মনি অর্চি সহ ৬ জন নারী তবলাশিল্পী অনুষ্ঠানে অংশ নিয়েছে।
প্রশিক্ষক অর্ণব মল্লিক জানান, একসময় সকলের ধারণা ছিলো তবলাশিল্পী কেবল পুরুষরা শিখবে বা বাজাবে। কিন্তু বর্তমানে সেই ধারণা থেকে বের হয়ে এসে তবলশিক্ষায় নারীরাও অনেক দুর এগিয়ে যাচ্ছে। নারীদের তবলাশিল্পী হিসেবে আগ্রহী ও উৎসাহী হতে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের এই অনুষ্ঠান সকলকে অনুপ্রাণিত করবে।
Aminur / Aminur
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার