মোহনগঞ্জে টবে গাঁজার চাষ
নেত্রকোনার মোহনগঞ্জে ঘরের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে বিশ্বজিৎ চন্দ্র সিংহ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।
আটক বিশ্বজিৎ চন্দ্র সিংহ মল্লিকপুর গ্রামের মৃত মনোরঞ্জন সিংহের ছেলে। গত রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ উপজেলার ৪ নম্বর মাঘান সিয়াদার ইউনিয়নের মল্লিকপুর গ্রামে অভিযান চালায় পুলিশ।
এ সময় বিশ্বজিৎ চন্দ্র সিংহের টিনের ঘরের বারান্দার চালার ওপর টবে লাগানো গাঁজা গাছ দেখতে পায় তারা। পরে গাঁজার গাছ উদ্ধার করে আটক করা হয় তাকে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বিশেষ পরিচর্যায় ঘরের চালার ওপর টবে গাঁজা চাষ করে আসছিলেন বিশ্বজিৎ চন্দ্র সিংহ। বিষয়টি জানাজানি হলে ব্যাপক আলোচনা শুরু হয় এলাকায়।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ বিশ্বজিৎ চন্দ্র সিংহকে করা হয়েছে আটক। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে তাকে।
Aminur / Aminur
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার