বাকেরগঞ্জে ভূমি মেলা অনুষ্ঠিত
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ ভূমি মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ভূমি সেবা ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পাচ্ছে। এতে ভূমি সংক্রান্ত জটিলতা কমার পাশাপাশি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। মেলায় ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও ডিজিটাল কার্যক্রম সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। এছাড়া আগত সেবাগ্রহীতাদের ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান ও অনলাইন সেবা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
Aminur / Aminur
শালিখায় দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ছবেদ আলী বিশ্বাস
পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী
মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ৪১ সদস্যের কমিটি: উপদেষ্টা সেলিমুজ্জামান
দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন
রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিনের ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ
ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড
কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১