বারহাট্টায় ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং ভূমিসেবা বিষয়ে নাগরিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সারা দেশের ন্যায় নেত্রকোনার বারহাট্টায় ৩ দিনব্যাপি 'ভূমিসেবা মেলা-২০২৬' উদ্বোধন করা হয়েছে।
"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে (১৯ মে) মঙ্গলবার সকালে বারহাট্টা উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাট্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশ নেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এএসএম গোলাম হোসাইন, বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক প্রমুখ।
র্যালি পরপরই সারা দেশের সকল বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেলের মত নেত্রকোনা সদর ভূমি কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে মেলার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ভূমি সেবা মেলার উদ্বোধনের পর আলোচনা সভায় বারহাট্টা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম বলেন, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ আয়োজন। মেলায় নাগরিকদের জন্য অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হবে। এছাড়া ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও থাকবে।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ