ভূমিসেবা মেলা উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
জনবান্ধব ভূমিসেবা, স্মার্ট ভূমি ব্যবস্থাপনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবা মেলা উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা অংশ নেন।
র্যালি শেষে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন আগের তুলনায় অনেক সহজ ও প্রযুক্তিনির্ভর হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ ভূমিসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণ ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান ও অনলাইন সেবাসহ বিভিন্ন বিষয়ে সরাসরি তথ্য ও সহায়তা পাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাইদ, জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজকরা জানান, ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভূমি সংক্রান্ত আধুনিক ও ডিজিটাল সেবার সঙ্গে পরিচিত করা এবং সেবাগ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করা।
Aminur / Aminur
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা