ঘোড়াঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন
দিনাজপুরের ঘোড়াঘাটে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে) বেলা পৌনে ১২টায় ঘোড়াঘাট উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জিল্লুর রহমান।
ভূমি অফিসের নাজির সোলাইমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান, সাব-রেজিস্ট্রার কামরুন্নাহার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা ভূমি অফিসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিস গেটে এসে শেষ হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অপরদিকে ভূমিসেবা মেলায় ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রার অফিস ও স্থানীয় উদ্যোক্তাদের পক্ষ থেকে মোট পাঁচটি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন সেবা ও বিভিন্ন ভূমি সংক্রান্ত তথ্যসেবা প্রদান করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাগ্রহীতা, সাধারণ মানুষসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ