ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলেদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ৩:০

ভোলার মনপুরা উপজেলায় ২ হাজার প্রান্তিক জেলেদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকার তালিকাভুক্ত জেলেদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার ১৯ মে সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ৮ কেজি মসুর ডাল, ১০ কেজি সয়াবিন তেল, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ১২ কেজি আটা ও ৪ কেজি লবণসহ মোট ৫৪ কেজি ভোজ্য সামগ্রী বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ইলিশ সংরক্ষণে জেলেদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন সময় খাদ্য সহায়তা প্রদান করে আসছে। এতে জেলেরা নিষেধাজ্ঞার সময় বিকল্প সহায়তা পেয়ে ইলিশ রক্ষায় আরও সচেতন হচ্ছেন।
উপকারভোগী জেলেরা জানান, এ ধরনের খাদ্য সহায়তা তাদের পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সরকারের এ উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সরকার ইলিশ সম্পদ সংরক্ষণ ও জেলেদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অভয়াশ্রম এলাকায় নির্ধারিত সময়ে মাছ ধরায় বিরত থাকা জেলেদের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি আরও জানান , জেলেরা সরকারের নির্দেশনা মেনে চললে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরিতেও সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত