মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য অনুষ্ঠিত হলো ভূমিসেবা মেলা–২০২৬। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়।
রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এ র্যালিতে সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় চত্ত্বরে আয়োজিত মেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহরম আলী, সদর উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা আক্তার, রেভেনিউ ডেপুটি কালেক্টর বাশিরা সুলতানা, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা।
অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটাল করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের সকল বিভাগে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Aminur / Aminur
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা