ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ৩:৮

"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনারের মধ্য দিয়ে শুরু হয়েছে ভূমি সেবা মেলা-২০২৬।
এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।
আজ ১৯ মে (মঙ্গলবার) সকালে সুবর্ণচর উপজেলা  প্রশাসনের উদ্যোগে উপজেলা ভূমি অফিস  থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী  বের হয়ে উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় র‌্যালিতে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ র‍্যালিটিকে সর্বস্তরের মানুষের মাঝে আকর্ষণীয় করে তোলে।
পরে উপজেলা হল রুমে জনসচেতনতানূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিশনার (ভূমি) চেনমং রাখাইন এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য প্রদান করেন, উপজেলা মৎস্য অফিসার ফয়েজুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা কামরুন নাহার মর্জিনা প্রমুখ। 
চেনমং রাখাইন বলেন, আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন। মেলা চলাকালীন নাগরিকেরা ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ সরাসরি গ্রহণ করতে পারবেন।
ভূমি মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন যৌথ আয়োজনে এই মেলা আগামী ৩দিন ব্যাপী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Aminur / Aminur

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা