ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মহেশখালীতে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ ও র‍্যালী অনুষ্ঠিত


মহেশখালী প্রতিনিধি photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ৩:৫৭

"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৯ মে, ২০২৬ তারিখ মহেশখালী উপজেলায় 'ভূমিসেবা মেলা ২০২৬' এর উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা ভূমি অফিস, মহেশখালী এর আয়োজনে অনুষ্ঠিত হয়।

ভূমিসেবা কার্যক্রমকে আরও জনবান্ধব, সহজ ও প্রযুক্তিনির্ভর করতে মহেশখালী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ভূমিসেবা মেলা উপলক্ষ্যে ১৯ মে (মঙ্গলবার) সকাল ১১-৩০ টার সময় উপজেলা ভূমি অফিস থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা ভবনে এসে শেষ হয়।

এসময় মহেশখালী উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ-এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সাব-রেজিস্ট্রার জনাব আব্দুল্লাহ আল মামুন, মহেশখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) জনাব প্রতুল কুমার শীল।

আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জনাব মো: আবু জাফর মজুমদার।

ভূমিসেবা মেলার তাৎপর্য তুলে ধরে সভায় বক্তারা বলেন- এই মেলা সাধারণ মানুষের কাছে ভূমিসংক্রান্ত সেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। তাছাড়াও জমি জরিপ, নামজারি, খতিয়ান ও দলিল সংশ্লিষ্ট সেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করার এক অনন্য উদ্যোগ।অপরদিকে  ডিজিটাল পদ্ধতিতে ভূমিসেবা প্রদান ও জটিলতা নিরসনে বিভিন্ন স্টল ও কাউন্টার স্থাপন করে বিনামূল্যে ভূমিসেবা দেওয়া হয়েছে মেলায়।

উল্লেখ্য যে, সকাল ৯ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় এবং ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি উপজেলা পরিষদ হলরুমে সরাসরি সম্প্রচার করা হয়।
আজ ১৯ মে ২০২৬ থেকে তিনদিন ব্যাপী "ভূমিসেবা মেলা ২০২৬" উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমিসেবা প্রদানের জন্য বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। মেলায় উপস্থিত হয়ে সেবাপ্রার্থীরা ভূমি উন্নয়ন কর প্রদান, মিউটেশন আবেদনসহ অন্যান্য ভূমি সেবা অনলাইনের মাধ্যমে সহজেই গ্রহণ করতে পারবেন।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত