ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ৪:০

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা মডেল মসজিদের হলরুমে তেঁতুলিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই কংগ্রেসে সহায়তা করে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি।

কংগ্রেসের মূল লক্ষ্য হিসেবে বলা হয় কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাত সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ,খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা। পাশাপাশি, প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি-তথ্য ও টেকসই প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করাও ছিল অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়।

প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নেওয়াজ মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা সমবায় অফিসার মামুনুর রশীদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.নাজমুল হক, জনস্বাস্থ্য কর্মকর্তা মিঠুন কুমার রায় প্রমুখ। এছাড়াও এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, সদর ইউনিয়নের এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও কৃষক-কৃষানীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা পার্টনার কংগ্রেসের বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও স্টলের উপসহকারীরা স্টলের কৃষি উৎপাদনের কৃষি নিয়ে আলো

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। শুধুমাত্র খাদ্য উৎপাদন নয়, বরং পুষ্টিমান নিশ্চিত করে একটি সুস্থ্য ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলা জরুরি। কৃষক স্কুলের মাধ্যমে মাঠ পর্যায়ে সরাসরি শিক্ষা প্রদান করা হয়। কৃষক কখন কোন সার বীজ কি পরিমান প্রয়োগ করবে তা শিখানো হয়।

এছাড়া পার্টনার প্রোগ্রামের কার্যক্রম ও লক্ষ্যসমূহ তুলে ধরেন এবং ভবিষ্যতে কীভাবে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাঘায় গোলাগুলিতে নিখোঁজ স্বপন, আহত ১; লাশ নিয়ে গেছে দুষ্কৃতকারীরা

পত্নীতলায় ভূমিসেবা মেলার উদ্বোধন

শার্শায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু

কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

​মির্জাগঞ্জে ভূমি সেবা মেলা ২০২৬' অনুষ্ঠিত

কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার - ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত

সিংগাইরে সড়কে ভাংগন চরম দুর্ভোগে জনসাধারণ

মহেশখালীতে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ ও র‍্যালী অনুষ্ঠিত

শ্যামনগরে মানববন্ধনের প্রতিবাদে শ্যামনগর প্রেসক্লাব সংবাদ সম্মেলন

নিয়ম বহির্ভূত বহুতল ভবন নির্মাণ, পাশের বিল্ডিং ধ্বসে পড়ার শঙ্কা

সুবর্ণচরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান