বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার, সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার হাড্ডি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ।
জানা যায়, বাঁশখালী থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক এর দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন থানার চৌকস কর্মকর্তা এসআই আজিজুর রহমান। অভিযানের সময় এসআই আজিজুর রহমানের সাহসিকতা, দক্ষতা ও কৌশলী তৎপরতায় মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেনের পিতা আবুল হোসেন ও মাতা নুর নাহার ঠিকানা,পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা । পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একটি সি আর মামলায় আদালত ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন দেলোয়ার হোসেন। তবে বাঁশখালী থানার ওসি মোহাম্মদ রবিউল হকের কঠোর নির্দেশনা ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চলমান অভিযানে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয়দের মতে, অপরাধ দমনে বাঁশখালী থানার ধারাবাহিক অভিযান ও সাহসী ভূমিকা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। বিশেষ করে এসআই আজিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানের প্রশংসা করেছেন অনেকে।
বাঁশখালী থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
Link Copied