ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পিএসজিতে আমি খুব খুশি : মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২১ বিকাল ৫:৩৮

তার দলবদল বিশ্ব ফুটবলেই আলোড়ন তুলেছিল বেশ। বার্সেলোনার সঙ্গে তবুও ২১ বছরের সম্পর্ক শেষ করতে হয়েছে লিওনেল মেসির। যোগ দিয়েছেন নতুন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে। তবে তার দলবদলের রেশ যেন এখনো শেষ হয়নি পুরোপুরি।

প্রায়ই এই আলোচনা আসে সামনে। সম্প্রতি ফ্রেঞ্চ ফুটবলকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানে উঠে এসেছে বার্সেলোনা ছেড়ে যাওয়া, পিএসজিতে তার নতুন ক্যারিয়ারসহ নানা ইস্যু। তিনি বলছেন, পিএসজিতে খুশি আছেন।

মেসি বলেন, ‘আমি পিএসজির কাছে কৃতজ্ঞ। তারা শুরু থেকেই আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে। তারা দেখিয়েছিল যে তারা সত্যিই আমাকে চেয়েছে এবং আমার যত্ন নিয়েছিল। আমি তাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই। পিএসজিতে আমি খুব খুশি আছি।’

বার্সেলোনা ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা একটি বিবৃতি দিয়ে জানাল যে, আমি আর বার্সেলোনায় থাকতে পারবো না। ওই মুহুর্ত থেকে আমি নিজেকে জিজ্ঞেস করতে শুরু করলাম কীভাবে আমি আমার খেলায় ফিরব। আমাকে আমার ক্যারিয়ার সম্পূর্ণ করার জন্য একটি ক্লাব খুঁজে নিতে হয়েছিল।’
 
কখনো বার্সেলোনা ছাড়বেন এমন ভাবনা ছিল কি না জানতে চাইলে মেসি বলেন, ‘সত্যি বলতে, আমি বার্সেলোনা ছাড়ার আশা করিনি। একদমই না। কোচের দেওয়া ছুটির দিনগুলো কাজে লাগিয়ে আমি নতুন মৌসুমের প্রস্তুতি নিতে বার্সেলোনায় ফিরে এসেছি।’
 
তিনি আরও বলেন, ‘আমি চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছিলাম এবং পরের দিন অনুশীলনে ফিরবো ভেবেছি। কিন্তু যখন আমি পৌঁছেছিলাম তখন তারা আমাকে বলেছিল এটা আর সম্ভব নয় ... এটা আমাকে বিরক্ত করেছে। আমি আমার জীবনে কখনও ভাবিনি যে আমাকে অন্য ক্লাবের লকার রুমে পৌঁছাতে হবে।’

এমএসএম / এমএসএম

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব