ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার - ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ৪:২
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ফার্নিচার দোকান থেকে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় অভিযুক্ত দোকান মালিক পালিয়ে গেলেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
মঙ্গলবার (১৯ মে) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে গত সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ আমাগন্ডা বিওপির একটি বিশেষ টহল দল চৌদ্দগ্রাম উপজেলার সপুয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে সপুয়া বাজারে মো. ফাহাদ মিয়ার মালিকানাধীন একটি ফার্নিচার দোকানের পেছনের বাথরুমে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে বিশেষ কৌশলে মজুদ রাখা ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার ও জব্দ করে বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক পাচার ও সরবরাহের সঙ্গে জড়িত। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা মজুদ রাখার অভিযোগে মো. ফাহাদ মিয়া (২৮), পিতা- মো. কামাল মিয়া, গ্রাম- নোয়াপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ১৪৮ কেজি গাঁজা পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান