ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ৪:৪
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা- সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। কাপ্তাই উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই মেলা মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হয়ে আগামী ২১ মে পর্যন্ত চলবে।
 
মঙ্গলবার বেলা ১১টায় কাপ্তাই উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি কাপ্তাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা জামায়াতের সভাপতি মো. হারুনুর রশিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম।এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারি, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, “বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি ও সময়ের অপচয় অনেকটাই কমে এসেছে। এই মেলার মাধ্যমে নাগরিকরা খুব সহজেই তাদের ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা ও পরামর্শ এক ছাদের নিচে পেয়ে যাবেন।”
 
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা পার্বত্য অঞ্চলে ভূমি সেবার আধুনিকায়নের প্রশংসা করেন। একই সাথে সাধারণ মানুষকে দালালের খপ্পর থেকে দূরে থেকে সরাসরি ডিজিটাল সেবা গ্রহণের আহ্বান জানান।
 
মেলা প্রাঙ্গণে আগত সেবাগ্রহীতাদের জন্য তাৎক্ষণিক ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে। এছাড়া ভূমি বিষয়ক যেকোনো পরামর্শ ও অভিযোগের জন্য বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। মেলা কর্তৃপক্ষ সর্বসাধারণের সুবিধার্থে কিছু জরুরি যোগাযোগ মাধ্যম ও হেল্পলাইন শেয়ার করেছেন,​ ভূমিসেবা ও অভিযোগ কেন্দ্র (দেশ থেকে) ১৬১২২ (২৪/৭ খোলা)। ​বিদেশ থেকে ভূমিসেবা- +৮৮ ০৯ ৬১২৩ ১৬১২২ ​অফিসিয়াল ওয়েবসাইটঃ land.gov.bd ​ফেসবুক পেজ facebook.com/land.gov.bd.
 
আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাপ্তাই উপজেলা ভূমি অফিসে এই মেলা ও সেবা কার্যক্রম সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার