ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শার্শায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ৪:৭

যশোরের শার্শা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার শুরু হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, টেকসই কৃষি উন্নয়ন এবং কৃষকদের মাঝে নতুন উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।

সোমবার (১৯ মে) সকাল ১০টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। মেলার প্রধান অতিথি শার্শা ৮৫/১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। কৃষকদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করে তুলতে এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন প্রযুক্তি ও উন্নত জাতের ফসল মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে কৃষি বিভাগের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তারা জানান।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় কৃষির বিভিন্ন খাতভিত্তিক প্রায় ১৫টি স্টল অংশগ্রহণ করে। মেলায় পারিবারিক পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট উৎপাদন পদ্ধতি, আধুনিক কৃষি যন্ত্রপাতি, ধানের উন্নত ও আধুনিক জাত, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হয়। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কৃষি প্রযুক্তি ও সেবা সাধারণ মানুষের সামনে তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে ওয়াহিদ, সহকারী কমিশনার (ভূমি) নেয়াজ মাখদুম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার শাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানি গুলশান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় কৃষকরা।

উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন এবং বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার