ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
ধামরাইয়ে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার গ্রামে লায়ন-২ ইটভাটার অফিসে বিদ্যুৎ স্পৃষ্টে দেলোয়ার হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে গতকাল বিকেলে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে নান্নার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত দেলোয়ার হোসেন ধামরাইয়ের নান্নার ইউনিয়নের নান্নার গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বিকেলের দিকে নান্নার গ্রামের মজিদ মিয়ার লায়ন-২ ইটভাটার অফিসে বিদ্যুৎতের কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ওই যুবক গুরুতর আহত হয়। পরে তাকে পাশের নান্নার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া এ ঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যুর মামলা (নং-৩২) দায়ের করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ