জুড়ীতে ভূমিসেবা মেলার উদ্বোধন
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ীতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার ( ১৯ মে ) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিসে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় ১৯- ২১ মে তিনদিন ব্যাপী জুড়ী উপজেলায় ভূমিসেবা মেলা ২০২৬ উদযাপিত হচ্ছে। এই ভূমিসেবা মেলায় জুড়ী উপজেলার সাধারণ মানুষ ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, অর্পিত লীজ নবায়নসহ বিভিন্ন ধরনের ভূমি বিষয়ক সেবা ও পরামর্শ গ্রহণ করবেন।
এমএসএম / এমএসএম
মনিরামপুরে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু
তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ
চাঁদা দাবির অভিযোগে আলেমকে মারধর ও অপমানের প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন
পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার
শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: গ্রেপ্তার এক
মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ, বিক্রেতা লোপাট
মিসবাহুল উলূমের মুহাদ্দিসের বিরুদ্ধে ছাত্রী ও শিক্ষিকাকে হয়রানির অভিযোগ
বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন বানা ইউপি চেয়ারম্যান
৪০ হাজার টাকা দিলে ১ লাখ পাবেন’ উপজেলা প্রাথমিক অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ
দলীয় মনোনয়ন পেলে কেরোয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়বেন শাহআলম
চন্দনাইশে এলডিপি থেকে বিএনপিতে যোগদানের পর এমপির দুই সচিবের দায়িত্বে আকতার ও মনজুর
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
Link Copied