ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ছাত্রদল নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, টুঙ্গিপাড়ায় যুবকের সংবাদ সম্মেলন


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ৪:২৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ছাত্রদল নেতা লাবিব তালুকদারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী যুবক অভি তালুকদার।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব এ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত লাবিব তালুকদার (২৫) উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক এবং বাঁশবাড়িয়া গ্রামের টোকন তালুকদারের ছেলে। ভুক্তভোগী অভি তালুকদার (১৮) একই গ্রামের মৃত বিপ্লব তালুকদারের ছেলে।

সংবাদ সম্মেলনে অভি তালুকদার অভিযোগ করে বলেন, “লাবিব ভাই আমাদের বয়সে সিনিয়র হওয়ায় তাকে সম্মান করি। কিন্তু সম্প্রতি তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমার সঙ্গে বাকবিতণ্ডা করে আসছেন। বিভিন্ন সময়ে আমার কাছে চাঁদাও দাবি করেছেন।”

তিনি আরও বলেন, “গত সোমবার (১৮ মে) সকালে বাঁশবাড়িয়া ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পাশে একটি দোকানে বসে গেমস খেলছিলাম। এ সময় লাবিব তালুকদার পূর্ব শত্রুতার জেরে এসে আমাকে গালিগালাজ শুরু করেন। পরে আমি প্রতিবাদ করলে তিনি উত্তেজিত হয়ে আমাকে মারধর করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যান।”

অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ছাত্রদল নেতা লাবিব তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “অভি আমাদের এলাকার ছোট ভাই। কয়েকদিন আগে সে ফেসবুকে ছাত্রদল নেতাকে উদ্দেশ্য করে আপত্তিকর পোস্ট দেয়। এ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য আমি তার কাছে গিয়েছিলাম। তবে আমার সঙ্গে তার কোনো মারামারি হয়নি।”

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল খান বলেন, “ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনই আমাদের পরিচিত। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি আমরা জেনেছি এবং আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।”

টুঙ্গিপাড়া থানা এর অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, “এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত