ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

পেকুয়ায় ভূমি মেলা উদ্বোধন


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ৪:৩০

কক্সবাজারের পেকুয়ায় ভূমি মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস পেকুয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়।

সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের হাতে লাল সবুজ বেলুন ও ব্যানার দেখা যায়।

পরে উপজেলা ভূমি অফিস মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুজার সোহাগ এবং পেকুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান,এলজিআরডি প্রকৌশলী রবিউল হোসেন বারবাকিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলম প্রমুখ। 

পেকুয়া সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশীলদার জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আহতার নিলয়। 

এসময় আরো বক্তব্য রাখেন তহসিলদার মোহাম্মদ উল্লাহ, সার্বেয়ার ইউনুস মিয়া, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.আবদুল্লাহ আনসারী, সাংবাদিক দেলোয়ার হোছাইন, সাংবাদিক সোহেল আজিম।

বক্তারা বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন আধুনিক ও ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে। অনলাইনে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা এখন সহজে পাওয়া যাচ্ছে।


বক্তারা আরও বলেন, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মেলার আয়োজন করা হয়েছে। মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত সেবা ও সচেতনতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে। অনুষ্ঠান শেষে ভূমি মেলার বিভিন্ন সেবা স্টল পরিদর্শন করেন অতিথিরা।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর