ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ের বোদায় বোরো মৌসুমের ধান-গম ও চাল সংগ্রহ শুরু


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি photo বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ৪:৩৫

পঞ্চগড়ের বোদায় অভ্যন্তরীণ ২০২৬ বোরো মৌসুমের ধান-গম ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে|
মঙ্গলবার (১৫ মে) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বোদা এলএসসি গোডাউনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান,গম চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম|
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আহমেদ রাশেদ উন নবী, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির (লায়ন), সাধারণ সম্পাদক রায়হানুল আলম প্রধান (রিয়েল), বোদা এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম সিদ্দিকী প্রমুখ|
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদা পারভীন জানান, চলতি বোরো মৌসুমে বোদা উপজেলায় ধান ১২৫৫ মে.টন গম ২৩৫ মে.টন ও সিদ্ধ চাল ১২১৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি ধান ও গম ৩৬ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে| এই সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশব্যাপী একযোগে চলবে এছাড়াও চলতি মৌসুমে বোদা উপজেলার ৫৮টি চুক্তিবদ্ধ মিল থেকে সিদ্ধ চাল সংগ্রহ করা হবে|

এমএসএম / এমএসএম

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি