ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বড়লেখায় আকিলা ফারহার ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ৪:৩৭

বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছে মৌলভীবাজারের বড়লেখার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল-এর পঞ্চম শ্রেণির ছাত্রী কাব স্কাউট আকিলা ফারহা। সে আকিলা ফারহা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ দীদার হোসেন এবং পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা-এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা হাছিনা আক্তারের ছোট সন্তান।

জানা গেছে, ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ কাব স্কাউটদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি। এ সম্মাননা অর্জনের জন্য আকিলা ফারহাকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি স্কাউটিংয়ের কঠোর নিয়মাবলি অনুসরণ, শারীরিক ও মানসিক দক্ষতা অর্জন এবং বিভিন্ন পারদর্শিতা চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে হয়েছে।

স্থানীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ে ধারাবাহিক মূল্যায়নের পর জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতারসহ বিভিন্ন কঠোর মূল্যায়নে উত্তীর্ণ হয়ে সে এই সর্বোচ্চ সম্মাননার জন্য মনোনীত হয়।

আকিলা ফারহা জানায়, স্কাউটিংয়ের মূলমন্ত্র বুকে ধারণ করে একজন আদর্শ নাগরিক হিসেবে দেশের কল্যাণে কাজ করতে চায় সে। এজন্য সকলের দোয়া কামনা করেছে।

প্রসঙ্গত, বাংলাদেশ স্কাউটস-এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারাদেশে একযোগে ২০২৫ সালের জাতীয় পর্যায়ের ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ প্রার্থীদের লিখিত পরীক্ষা গত ২৮ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হয়। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ২ মে ২০২৬ অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষে গত ১৭ মে ২০২৬ সারাদেশের ১ হাজার ৯৩৭ জন কাব স্কাউটকে চূড়ান্তভাবে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত করে ফলাফল প্রকাশ করা হয়।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার