ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ধুনটে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ১৯-৫-২০২৬ বিকাল ৫:৫৪

 বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখে।
প্রতিযোগিতায় নৃত্যে প্রথম স্থান অর্জন করে মাহিয়া মিতু, বাটিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কুইজ (গণিত) বিভাগে প্রথম স্থান অধিকার করে নাজিফা নাফি, বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া অংক দৌড়ে প্রথম স্থান অর্জন করে সুমাইয়া খাতুন, অলা-হামিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইয়্যেদা জাহান বানু, বগুড়া জজ কোর্টের অতিরিক্ত পিপি রেজানুর ইসলাম খান রেজা, চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হক দুলাল এবং চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পটু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সবুর। সঞ্চালনায় ছিলেন এমরুল কায়েস খান।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চৌকিবাড়ি ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানের আয়োজন করেন।

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার