ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে ২১ মে, জেলা প্রশাসকের উপস্থিতিতে আলোচনা সভা


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ১৯-৫-২০২৬ বিকাল ৫:৫৭

‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গাজীপুর আঞ্চলিক কার্যালয়। জেলা প্রশাসন গাজীপুরের সার্বিক সহযোগিতায় আগামী ২১ মে ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএসটিআই গাজীপুরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছর ২০ মে বিশ্বব্যাপী বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়। ব্যবসা-বাণিজ্যের সকল ক্ষেত্রে মেট্রিক পদ্ধতির বাস্তবায়ন এবং সঠিক ওজন ও পরিমাপ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে Metrology: Building Trust in Policy Making যার বাংলা ভাবার্থ ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ভোক্তা সাধারণের করণীয়, সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ শরিফ উদ্দীন এবং ডাঃ মোঃ মামুনুর রহমান।আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মোঃ শাহরিয়ার নজির। বিএসটিআই গাজীপুর কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্প, বাণিজ্য ও ভোক্তা সুরক্ষায় সঠিক পরিমাপ ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধিই বিশ্ব মেট্রোলজি দিবস পালনের অন্যতম লক্ষ্য। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা