ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বারহাট্টায় ইয়াবাসহ আটক-২


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৫-২০২৬ বিকাল ৫:৫৭

নেত্রকোনার বারহাট্টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি পণ্যবাহী পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম (১৯ মে) মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৮ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বারহাট্টা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সোহেল মিয়া (২৮) ও জাকিরুল ইসলাম (৩০)। সোহেল মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বন্দেরহাটি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। অপরদিকে, জাকিরুল ইসলাম নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকার আব্দুল লতিফের ছেলে।
পুলিশ জানায়, ভৈরব থেকে মোহনগঞ্জগামী একটি পণ্যবাহী পিকআপ ভ্যানে ইয়াবা বহন করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা বাজার এলাকায় চেকপোস্ট বসায় থানা পুলিশ। পরে সন্দেহভাজন পিকআপ ভ্যানটি থামিয়ে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় পিকআপ ভ্যানের চালক সোহেল মিয়া ও তার সহযোগী জাকিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার