ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমিতে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শেখপাড়া-লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলিকরণ ও সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অধিগ্রহণকৃত জমির বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পাঠানপাড়া, মনোহরপুরসহ মোট ২২টি স্থাপনায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সওজ সূত্রে জানা যায়, শৈলকুপা অঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের (শৈলকূপা-লাঙ্গলবাঁধ) ঝুকিপূর্ণ বাকসমূহ সরলিকরণ ও যান চলাচল নিরাপদ করতে সরকারিভাবে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় পূর্বে অধিগ্রহণ করা জমির ওপর থাকা দোকানপাট, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা অপসারণে এই অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সওজ বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে এস্কাভেটর দিয়ে স্থাপনাগুলো গুড়িয়ে দেন। পরে উচ্ছেদকৃত স্থাপনার মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সবোর্চ্চ দরদাতা ৫ লাখ ৪৩ হাজার টাকায় উচ্ছেদকৃত মালামাল ক্রয় করেন।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সওজ-এর খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে। সেসময় আরো উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, সওজ ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসান-উল-কবীর, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. রাকিব হাসান, সার্ভেয়ার মো. সোহেল রানা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সার্বিক সহযোগিতা প্রদান করে শৈলকুপা থানা পুলিশের একটি বিশেষ দল।
সওজ-এর খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে বলেন, "আঞ্চলিক মহাসড়কের বাক সরলিকরণ করার জন্য সড়ক প্রসস্থ করা হচ্ছে। এর জন্য জমি অধিকরণ করা হয়েছে প্রায় ৮ একরের মতো। আজ আমরা ১.০৭ একর জমি ফাঁকা করছি। রাস্তা প্রসস্থ করে বাঁকগুলো সোজা করা হবে। আজ দুটি স্থানে কাঁচা, পাকা, আঁধাপাকাসহ ২২টি স্থাপনা অপসারন করা হয়েছে।"
এমএসএম / এমএসএম
ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমিতে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান
বারহাট্টায় ইয়াবাসহ আটক-২
গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে ২১ মে, জেলা প্রশাসকের উপস্থিতিতে আলোচনা সভা
নাচোলে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন
ধুনটে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
কাউনিয়ায় কোরবানির পশুর বাজার চাঙা, খামারিদের মুখে স্বস্তির হাসি
বড়লেখায় আকিলা ফারহার ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন
মুকসুদপুর ডাচ বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন
পঞ্চগড়ের বোদায় বোরো মৌসুমের ধান-গম ও চাল সংগ্রহ শুরু
অভয়নগরে ভূমিসেবা মেলার উদ্বোধন
ফুলছড়ি উপজেলায় কৃষি, পুষ্টি ও গ্রামীণ অর্থনীতি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম,দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ