ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

‘‘দালালদের পিছনে ঘুরবেন না ওইদিন শেষ’’—ভূমি সেবা মেলায় রাণীশংকৈল ইউএনও


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১৯-৫-২০২৬ বিকাল ৬:১২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১৯ মে) থেকে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’ শুরু হয়েছে। এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
 
সভায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান। আরও বক্তব্য দেন- সেটেলমেন্ট অফিসার আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি সম্পাদক মহসিন আলী, সংসদ সদস্যের প্রতিনিধি জমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, বিএনপি নেতা ফেরদৌস আলম মানিক, সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার মোস্তফা আলম প্রমুখ। 
 
উপজেলা সহকারী কমিশনার তার বক্তব্যে বলেন, ভূমি সংক্রান্ত কাজ নিয়ে আপনারা সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে যাবেন আমি কথা দিচ্ছি দ্রতই আপনাদের কাজ হবে। আমাদের ঠাকুরগাঁও জেলায় ৫টি উপজেলা আছে তার মধ্যে রাণীশংকৈল উপজেলা তৃতীয় নাম্বারে হয়েছে। যদি আর এস খতিয়ান পাবলিশ হয় তাহলে আপনারা আমার কাছে বা ইউএনও স্যারের কাছে সরাসরি আসবেন। আমরা দ্রুত মিউটেশন করে দিতে পারবো।  
 
ইউএনও তার বক্তব্যে বলেন, আমাদের রাণীশংকৈলে ১২ দিনে খারিজ দেওয়া হচ্ছে, মেসেজ না যাওয়ার কোনো সুযোগ নাই, বা ওই নাম্বার ব্যবহার হয় নাই। কাজেই আপনারা দালালদের পিছনে ঘুরবেন না, ওই দিন শেষ। আপনার জমির খাজনা দেওয়া দরকার আপনি মোবাইলে দেন। আপনি যদি পরপর তিন বছর খাজনা না দেন তাহলে চাইলে সরকার সে জমি খাস ভুক্ত করতে পারে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার