নবীগঞ্জে মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত স্বনামধন্য অধ্যক্ষ ও সহকারী মৌলভীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১৮ মে সোমবার সকাল ১১ ঘটিকায় মাদ্রাসা মিলনায়তনে জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ মুজির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: আব্দুন নূর এবং সহকারী মৌলভী জনাব মাওলানা এস.এম এনামুল হক। বিদায়ী অতিথিদের প্রতি সম্মান জানিয়ে বক্তারা তাদের দীর্ঘ শিক্ষাজীবনের অবদান ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নোমান হোসেন, বাংলাদেশ জাতীয় সুন্নী উলামা মাশায়েখ পরিষদের সভাপতি হাকিম মাওঃ আনছার আহমদ সিদ্দিকী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও যুক্তরাজ্য প্রবাসী জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম।
মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত এই বিদায় সভায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক,প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ