কলম ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ
নাটোরের সিংড়া উপজেলায় কলম ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহা -২০২৬ ইং উপলক্ষে ২৪৫৫ টি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে মাথাপিছু ১০ কেজি হারে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯.০০ ঘটিকায় সিংড়া উপজেলার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান কলম ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
একই সময় ইউনিয়নের স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন আলী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা সদস্য গন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডধারী অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি করেন। তারা জানান, সুষ্ঠু ও স্বচ্ছভাবে প্রকৃত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ নিশ্চিত করা হয়েছে।
উপকারভোগীরা সরকারের এ সহায়তায় সন্তোষ প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের সহায়তা তাদের পরিবার পরিচালনায় কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ