ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাণীশংকৈলে তেল কম দেওয়া প্রতারণায় দুটি ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১৯-৫-২০২৬ রাত ১১:৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুটি ফিলিং ষ্টেশনে জ্বালানি তেল ওজনে কম দেওয়া প্রতারণায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ অর্থদণ্ডের রায় দেন এবং তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করেন।

দণ্ডপ্রাপ্ত ফিলিং ষ্টেশন দুটি হলো- রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং ষ্টেশন এবং একই উপজেলার গোগর এলাকার আব্দুর রহিম  ফিলিং স্টেশন।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জানান, উপজেলার বেশ কয়েকটি ফিলিং ষ্টেশনের মেশিন আমরা চেক করেছি। এর মধ্যে নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং ষ্টেশনে প্রতি ১০ লিটারে ২৩০ মিলি তেল ওজনে কম দেওয়ার প্রমাণ মিলেছে। অপরদিকে একই অবস্থা দেখা গেছে  উপজেলার গোগর এলাকার আবদুর রাহিম ফিলিং স্টেশনে। অসৎ উদ্দেশ্য ফিলিং ষ্টেশনদুটি সব মেশিনে ওজনে কম দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করছিল। দু'স্টেশনকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা মাঠে কাজ করছি। কোনো ফিলিং স্টেশন সম্পর্কে এমন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার